• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:০০:৪০ (24-May-2026)
  • - ৩৩° সে:

সবুজ ও আত্মনির্ভর জ্বালানিতে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২৪ মে ২০২৬ বিকাল ০৩:৩০:৪৫

সবুজ ও আত্মনির্ভর জ্বালানিতে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে সৌরশক্তি কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৪ মে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের ছাদে এই সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে এই সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে, সরকারের নেতৃত্ব কেবল নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের মুখোমুখি এবং এ পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের সামগ্রিক জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সাধারণ নাগরিকদেরও পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us