অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ।
২৪ মে রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিআরপির শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চলমান মানবিক কার্যক্রম, আধুনিক চিকিৎসাসেবা এবং সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পক্ষাঘাতগ্রস্ত হওয়া মানুষের পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সিআরপির দীর্ঘদিনের মানবিক ও চিকিৎসাসেবার প্রশংসা করেন। পাশাপাশি দেশের অসহায় ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available