• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪০:১৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে দুপুর ১২টার দিকে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে উভয় স্টেশনের ৭টি ইউনিট কাজ করছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।


দর্শনীয় স্থান


জেলার ইতিহাস