• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১০:০৭:৫৩ (05-Feb-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। সৌদি সরকারের নুসুক মাসার (Nusuk Masar) সিস্টেমের মাধ্যমে এই আবেদন কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকা গ্রহণ করতে হবে এবং ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী এ বছর হজে যেতে পারবেন না।মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করার পরই সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করা যাবে।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়।