• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৩৬:৪০ (18-May-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। ১৮ মে সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।এছাড়া ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬–২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়া উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও এ সভায় আলোচিত হবে।সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশগ্রহণ করেন।সূত্র: নিউজ ২৪

৪৮ মিনিট আগে


































আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রাজধানীর পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।১৭ মে রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজ চলবে। এ কারণে ওইসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ ১৮ মে সোমবার বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯
আজকের মুদ্রা বিনিময় হার (১৮ মে)

আজকের মুদ্রা বিনিময় হার (১৮ মে)

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে।লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (১৮ মে, ২০২৬) বিনিময় হার:মুদ্রার নাম                                                                বাংলাদেশি টাকাইউএস ডলার                                                         ১২২ টাকা ৭৫ পয়সাইউরো                                                                       ১৪২ টাকা ২৪ পয়সাপাউন্ড                                                                       ১৬৩ টাকা ৩০ পয়সাভারতীয় রুপি                                                          ১ টাকা ৩১ পয়সামালয়েশিয়ান রিঙ্গিত                                           ৩০ টাকা ৩৮ পয়সাসিঙ্গাপুরি ডলার                                                     ৯৫ টাকা ৬১ পয়সাসৌদি রিয়াল                                                           ৩২ টাকা ৬১ পয়সাকুয়েতি দিনার                                                       ৩৯৫ টাকা ৭৭ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার                                              ৮৫ টাকা ০১ পয়সা*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।প্রসঙ্গত, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। জিডিপি কিংবা পার ক্যাপিটা (মাথাপিছু আয়) হিসাবও আন্তর্জাতিক মানদণ্ডে করা হয় পশ্চিমা মুদ্রায়।তথ্যসূত্র: যমুনা টিভি

১৮ মে ২০২৬ সকাল ০৮:৩৬:৫২
যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নগরীর জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালা-খালে বর্জ্য নিক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিক কঠোর ব্যবস্থা নেবে।১০ মে রোববার নগরীর দেওয়ান বাজার ও জামাল খান ওয়ার্ডে পরিচালিত মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।মেয়র বলেন, নালা ও খালে ময়লা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলজট ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা নালা-খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, চসিকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমানে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন করা হলেও ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ শেষ করতে হবে। এ সময় তিনি ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিমকে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।তথ্যসূত্র: নিউজ ২৪

১১ মে ২০২৬ সকাল ০৯:০৬:৩৯
জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, আতঙ্ক স্টেশনে

জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, আতঙ্ক স্টেশনে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার সাসারাম জংশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ১৮ মে সোমবার সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাসারাম জংশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি/ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি বগি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কামরায়। এতে একটি বগি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার পরপরই স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।খবর পেয়ে রেলকর্মী ও রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে ফেলা হয় এবং দমকল বাহিনীর সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।এ ঘটনায় কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। দ্রুত যাত্রী সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল প্রশাসন।সূত্র: এনডিটিভি

১৮ মে ২০২৬ দুপুর ১২:৩১:১৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও নাকি কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় শুধু মেহজাবীনই নন, তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে।মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’যোগ করে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
এবার নেটিজেনদের প্রশংসায় ভাসছেন কণ্ঠশিল্পী পরশী

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমনি নিজের সাবলীল অভিনয় দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। গান ও অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব এই তারকা। প্রায়শই নিজের নতুন নতুন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।এরই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন পড়শী। নেটদুনিয়ায় এখন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। রিল ভিডিও প্রকাশ করেছেন পড়শী। যেখানে নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় একটি হিন্দি রোমান্টিক গানের মেলোডিয়াস ভার্সনের সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যায়।ভিডিওতে একদম বাংলাদেশি ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। সোনালী পাড়ের জমকালো কালো শাড়ি, কনুই পর্যন্ত টানা ঘটি হাতা ব্লাউজ, আর গলায় ও কানে মানানসই ভারী গহনায় যেন কোনো রাজকুমারীর অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি।ভিডিওর পরতে পরতে লাল আভা আর রাজকীয় ব্যাকড্রপের মাঝে পড়শীর একেকটি এক্সপ্রেশন ছিল দেখার মতো। কখনো হাতে ফুলের মালা জড়িয়ে, কখনো গ্রামোফোনের পাশে বসে, আবার কখনো মাথার ওড়না টেনে এক মায়াবী আবহের সৃষ্টি করেছেন তিনি।ভিডিওটি প্রকাশ হতেই তাতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনরা পড়শীর এই ক্লাসিক লুক ও পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘রূপে গুনে গায়কা অসাধারণ সুন্দরী।’ আরেকজন লিখেছেন, ‘যে কখনও সাজেনা, তাকে হঠাৎ সাজলে সত্যি অসাধারণ লাগে।

১৭ মে ২০২৬ রাত ০৯:০২:৫৩
লা লিগা: শেষ ম্যাচে বার্সার জয়, জিতেছে রিয়াল মাদ্রিদও

লা লিগা: শেষ ম্যাচে বার্সার জয়, জিতেছে রিয়াল মাদ্রিদও

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা-লিগায় শেষ হোম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। রিয়াল বেটিসকে হারিয়ে চলতি মৌসুমে লিগে ঘরের মাঠে ১৯ ম্যাচের সবকটিই জিতল কাতালানরা। বার্সার পাশাপাশি এটি ছিল ক্যাম্প ন্যু'তে রবার্ট লেভানডোভস্কিরও শেষ ম্যাচ। মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন এই পোলিশ তারকা।১৭ মে রোববার নিজেদের মাঠে রিয়াল বেটিসকে আতিথ্য দেয় বার্সা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া।ম্যাচের ২৮তম মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রিকে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে আর গোল আসেনি। ১-০তে লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।দ্বিতীয়ার্ধের ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইসকো।তবে মিনিট পাঁচেক পরেই পর পেদ্রির পাসে গোল করেন ক্যান্সেলো, তাতেই নিশ্চিত হয় জয় বার্সার।অপরদিকে, বার্সার মতো জয় পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। ভিনিসিউস জুনিয়রের গোলে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত ওই এক গোলেই ভাগ্য নির্ধারিত হয়। দ্বিতীয়ার্ধে চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে গোল পেলেও তা অফসাইডে বাতিল হয়। ম্যাচজুড়ে সাতটি অন টার্গেট শট নিলেও গেটলক ভাঙতে পারেনি সেভিয়া।

১৮ মে ২০২৬ সকাল ০৮:২৪:৩৩
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: দেশজুড়ে তীব্র তাপদাহে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। অতিরিক্ত গরম শুধু অস্বস্তিই বাড়াচ্ছে না, বরং তৈরি করছে নানা স্বাস্থ্যঝুঁকি। পানিশূন্যতা, হিট স্ট্রোক, মাথাব্যথা, দুর্বলতা, হজমের সমস্যা ও ত্বকের নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাই এই গরমে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি সচেতনতা ও কিছু স্বাস্থ্যকর অভ্যাস।পর্যাপ্ত পানি পান করা জরুরিগরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বের হয়ে যায়। ফলে সহজেই পানিশূন্যতা দেখা দিতে পারে। এ কারণে দিনে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ পরপর পানি পান করা ভালো। পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত, ঘোল, টকদই, ফলের জুস ও খাবার স্যালাইন শরীরকে দ্রুত সতেজ রাখতে সাহায্য করে।হালকা ও স্বাস্থ্যকর খাবার বেছে নিনগ্রীষ্মকালে অতিরিক্ত তেল-মসলা ও ভারী খাবার শরীরে অস্বস্তি বাড়ায়। তাই হালকা, সহজপাচ্য ও পানিযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তরমুজ, বাঙ্গি, শসা, আনারস, পেয়ারা, কমলা, ডাব ও লিচুর মতো মৌসুমি ফল শরীর ঠান্ডা রাখতে কার্যকর। এছাড়া সবুজ শাক-সবজি, সালাদ ও টকদইও শরীরের জন্য উপকারী।বিশেষজ্ঞদের মতে, গরমে বাসি খাবার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত তাপে খাবার দ্রুত নষ্ট হয়ে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়।বাইরে বের হলে নিন বাড়তি সতর্কতাদুপুর ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের তাপ সবচেয়ে বেশি থাকে। তাই এ সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে ছাতা, ক্যাপ বা সানগ্লাস ব্যবহার করা উচিত। হালকা রঙের সুতি ও ঢিলেঢালা পোশাক শরীরকে আরাম দেয় এবং ঘাম কমাতে সাহায্য করে।ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুনগরমে অতিরিক্ত ঘামের কারণে ঘামাচি, ত্বকের সংক্রমণ ও জীবাণুর আক্রমণ বাড়তে পারে। তাই নিয়মিত গোসল করা, পরিষ্কার কাপড় পরা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। দিনে অন্তত দুইবার গোসল শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে।পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম প্রয়োজনঅতিরিক্ত গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং প্রয়োজন অনুযায়ী ফ্যান বা কুলিং ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে।শিশু ও বয়স্কদের নিতে হবে বিশেষ যত্নশিশু ও বয়স্করা গরমে দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাই তাদের পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। শিশুদের দীর্ঘসময় রোদে খেলাধুলা করতে না দেওয়া এবং বয়স্কদের অতিরিক্ত গরম পরিবেশ থেকে দূরে রাখা উচিত।গরমে শরীর ঠান্ডা রাখার সহজ উপায়ভেজা তোয়ালে দিয়ে মুখ ও হাত মুছে নেওয়া, ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা এবং রোদে দীর্ঘসময় কাজ করলে মাঝেমধ্যে বিশ্রাম নেওয়া উপকারী। কৃত্রিম ঠান্ডা পানীয়ের বদলে প্রাকৃতিক পানীয় পান করা ভালো। পাশাপাশি অতিরিক্ত চা-কফি পান না করাও গুরুত্বপূর্ণ।হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকুনঅতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে হিট স্ট্রোক হতে পারে। মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমি ভাব, শরীর অত্যধিক গরম হয়ে যাওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত ঠান্ডা স্থানে নিতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।গ্রীষ্মের উপকারী খাবারগরমে খাদ্যতালিকায় রাখতে পারেন তরমুজ, বাঙ্গি, শসা, ডাবের পানি, লেবুর শরবত, টকদই, ঘোল বা লাচ্ছি, সবুজ শাক-সবজি ও বিভিন্ন মৌসুমি ফল। এসব খাবার শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি পানিশূন্যতা দূর করতেও সহায়তা করে।

১৬ মে ২০২৬ বিকাল ০৩:৫২:১৭
হবিগঞ্জে হাওরের জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জে হাওরের জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে আকস্মিক বন্যায় সাড়ে ১১ হাজার হেক্টর জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে ত্রাণ ও কৃষি প্রণোদনার উদ্যোগ নিয়েছে।জানা গেছে, এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাওরাঞ্চলের ৬৮ শতাংশ ধান কর্তন করা হয়েছে, অবশিষ্ট ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উঁচু এলাকায় ২৫ শতাংশ ধান কর্তন করা হয়েছে। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান শুকানো সম্ভব হচ্ছে না। মাঠে রাখা অনেক ধান শুকাতে না পারায় পচন ধরেছে। কাঁচা ধান বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষকের তালিকা চূড়ান্ত করেছে প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় কৃষকদের আগামী ৩ মাস সরকারি সহায়তা প্রদান করা হবে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয় অভিযানও শুরু হয়েছে।হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতিবিকাশ ত্রিপুরা জানান, জেলায় ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান এবং প্রায় ১৭ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ কার্যক্রমের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।হবিগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহেদুর রহমান জানান, গত ৪ মে সোমবার দুপুর থেকে বৃষ্টি না হওয়ায় খোয়াই ও কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। বর্তমানে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫৭ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ১৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও হাওরাঞ্চলের জলাবদ্ধতা এখনও অপরিবর্তিত রয়েছে।জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলা।

৭ মে ২০২৬ সকাল ১০:৩৯:০২