• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০০:১৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

টি-২০ বিশ্বকাপ ফাইনাল

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৬

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে আগে ব্যাটিংয়ে নামছে ভারত।

৮ মার্চ রোববার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। এটি টুর্নামেন্টের ৫৫তম ম্যাচ এবং ফাইনাল।

সুপার এইট পর্বে জটিল সমীকরণের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। পরে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে কিউইরা। এর আগে ২০২১ সালের আসরেও ফাইনাল খেলেছিল তারা, তবে সেবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয়।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপপর্বে সব ম্যাচ জিতে সুপার এইটে ওঠে। যদিও দ্বিতীয় পর্বের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা খায় তারা। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

ফাইনালে জিততে পারলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের কীর্তি গড়তে পারে ভারত।

ভারত একাদশ
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, আর্শদিপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ
ফিল অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us