• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১২:০১:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত: শেহবাজ শরীফ

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত: শেহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই। বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বিশ্বকাপ থেকে দলটিকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ওই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সর্বশেষ এ ইস্যুতেই তারা জানায়, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না।৪ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি, ভারতের বিরুদ্ধে আমরা খেলব না। কারণ খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়।’তিনি আরও বলেন, ‘এটি একটি বিবেচনামূলক সিদ্ধান্ত। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করাই ছিল উপযুক্ত পদক্ষেপ।’উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে।এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে অংশ না নিলে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে। সূত্র: টিআরটি।