• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২০:১৩ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

২১ জুন ২০২৬ দুপুর ০১:১৮:৪০

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করল টাইগ্রেসরা।

সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামাল দেন।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিং বাংলাদেশের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যায়। ২২ বলে ৫ চার ও ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয়।

বাংলাদেশের হয়ে স্পিন বিভাগে নেতৃত্ব দেন নাহিদা আক্তার। তার সঙ্গে রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার কৃপণ বোলিং পাকিস্তানের রান তোলার গতি থামিয়ে দেয়। ক্রমেই বাড়তে থাকা চাপে শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।

এই জয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করার পাশাপাশি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দাপুটে এই জয় টাইগ্রেসদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু
২১ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:২৬



মা হতে চলেছেন সামান্থা রুথ
মা হতে চলেছেন সামান্থা রুথ
২১ জুন ২০২৬ বিকাল ০৪:২১:৩০






Follow Us