ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আগামী ২৩ জুন যদি কেউ অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, তারা ঝুঁকির মধ্যে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
২১ জুন রবিবার মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতারের প্রসঙ্গে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
র্যাব অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। তার দেওয়া তথ্যমতে, আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও দুজনকে গ্রেফতারের কথা জানান তিনি। গ্রেফতার হওয়া সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।
এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলার কথা জানানো হয় র্যাব-২ এর পক্ষ থেকে।
এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র্যাব-২ এর অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেওয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available