জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন ৪৪১ সাংবাদিক
ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।১২ মে মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাদের সদস্যপদ অনুমোদন দেওয়া হয়।দৈনিক যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত এক তালিকার মাধ্যমে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। এটি সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।