• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩৮:১৪ (10-May-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

১০ মে ২০২৬ দুপুর ০১:১৪:০৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ মে শনিবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এবং সালমা খাতুন।

Ad
Ad

ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার তাজ নেহার। লোয়ার অর্ডারকে আরও শক্তিশালী করতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা।

Ad

প্রায় ১৫ মাস পর জাতীয় দলে ফিরলেন তাজ নেহার। এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার সংগ্রহ ৪৪ রান। তবে সীমিত সুযোগেও ব্যাট হাতে সম্ভাবনার ঝলক দেখিয়েছেন এই ক্রিকেটার। তার অন্তর্ভুক্তিতে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

এদিকে নতুন মুখ হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাইপর্ব এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নামতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us