• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:১৯ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মাইলফলক গড়লেন পেপ গার্দিওলা

১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৩২:৩৩

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মাইলফলক গড়লেন পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির এই কোচ শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে থেকে নিজের ১৯১তম ম্যাচ সম্পন্ন করেন।

এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচে দল পরিচালনা করা কোচদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন গার্দিওলা। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি কোচ সার অ্যালেক্স ফার্গুসন-কে।

Ad
Ad

তালিকার শীর্ষে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, যিনি এখন পর্যন্ত ২১৮ ম্যাচে ডাগআউটে ছিলেন। এছাড়া আর্সেন ভেঙ্গার ১৭৮ ম্যাচ নিয়ে চতুর্থ এবং হোসে মরিনহো ১৫৪ ম্যাচ নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

Ad

চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলার সাফল্যও ঈর্ষণীয়। তিনি তিনবার শিরোপা জিতেছেন- ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার হয়ে এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে। অন্যদিকে, চারটি শিরোপা জিতে তালিকার শীর্ষে অবস্থান করছেন আনচেলত্তি।

গার্দিওলার এই ধারাবাহিক সাফল্য ও নতুন রেকর্ড তাকে ফুটবল ইতিহাসের সেরা কোচদের একজন হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩











Follow Us