• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:০০:৪১ (09-May-2026)
  • - ৩৩° সে:

ভিসিকের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়

৯ মে ২০২৬ রাত ০৯:১০:০৩

ভিসিকের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়

আন্তর্জাতিক ডেস্ক : বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে) তামিলাগা ভেট্রি কাজাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়।

৯ মে শনিবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। এর আগে বিজয়ের জোটের পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল।

Ad

বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এককভাবে ১০৭টি আসন পেয়েছে। এছাড়া কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) (সিপিএম) এর ৪ জন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থনে জোটের শক্তি দাঁড়ায় ১১৬ তে। এখন ভিসিকের দুই বিধায়ক সমর্থন দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

এর আগে রাজনৈতিক অচলাবস্থার কারণে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ, ঝুলন্ত বিধানসভায় মাত্র দুটি আসন পেয়েও ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসেন।

৮ মে শুক্রবার বিকেলে বিজয় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেন। টানা তিন দিনের মধ্যে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। সেখানে সরকার গঠনের দাবি জানিয়ে বিজয় বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে।

তবে গভর্নরের কার্যালয়ের সূত্র জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি বিজয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us