• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১৩:৩৩ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

১৯ মার্চ ২০২৬ সকাল ১১:৪৭:০৩

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক: বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগিই উদ্ধার করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শেষ হয় রেললাইন মেরামতের কাজও।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ২১ ঘণ্টা পর সকাল ১১টা নাগাদ প্রথম চিলাহাটি-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়।

Ad
Ad

এর আগে, বুধবার ভোরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। 

Ad

গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমের প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us