• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২১:৫১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৯:৩৯

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

১৪ মার্চ শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান।

Ad
Ad

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

Ad

তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই করে আজ (শনিবার) দুপুর ২টা ৩৫মিনিটে তাকে ছেড়ে দিলে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন আদালত। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। সে ক্ষেত্রে আনিস আলমগীরের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।

এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us