• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:২৭:৫৬ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫০:২০

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। ২২ ফেব্রুয়ারি রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে।

Ad

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে।

Ad
Ad

এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:২৩

হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০০:২৫


Follow Us