• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৬:২৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

৯৮তম অস্কার পুরস্কার ঘোষণা

১৬ মার্চ ২০২৬ সকাল ০৯:২৬:০০

৯৮তম অস্কার পুরস্কার ঘোষণা

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৮তম অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।

১৯৯০ সালে প্রকাশিত মার্কিন লেখক থমাস পিনচন–এর উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক পল টমাস অ্যান্ডারসন। ছবিতে বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ এবং শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে। গুরুগম্ভীর বিষয় হলেও বিনোদনের ছোঁয়ায় সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আইরিশ তারকা জেসি বাকলি। পরিচালক ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই সম্মান পান। এর আগে গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও বাফটাতেও পুরস্কার জিতেছিলেন তিনি।

সেরা আন্তর্জাতিক সিনেমা

সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার পেয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু। ছবিটি নির্মাণ করেছেন নরওয়ের পরিচালক ইয়োআকিম ত্রিয়ের।

সেরা অভিনেতা

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। পরিচালক রায়ান কুগলার পরিচালিত আলোচিত হরর সিনেমা সিনার্স–এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই সম্মান পান। এ বিভাগে লিওনার্দো ডিক্যাপ্রিও ও টিমোথি শ্যালামে মনোনয়ন পেয়েছিলেন।

অন্যান্য পুরস্কার

নেটফ্লিক্সের অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা কে-পপ ডেমন হান্টার্স–এর গান গোল্ডেন সেরা গানের পুরস্কার জিতেছে।

এছাড়া সেরা চিত্রগ্রহণের পুরস্কারও গেছে সিনার্স ছবির ঘরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us