• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৭:১৬ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

১৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) দেশের শিল্পাঞ্চলগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাকশিল্প-ঘন এলাকাগুলোর নির্দিষ্ট কিছু শাখা আজ বিশেষ এই ব্যাংকিং সেবা প্রদান করছে।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

Ad

এরমধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে আজ যেসব শাখা খোলা রাখা হয়েছে, তার একটি চিত্র পাওয়া গেছে। প্রাইম ব্যাংক তাদের আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা খোলা রেখেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে।

ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রয়েছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখাও চালু রেখেছে। এনসিসি ব্যাংক তাদের মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে।

এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বেশ কিছু শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা পাবেন। মূলত পোশাকশিল্পের আর্থিক লেনদেন সচল রেখে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us