• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:৪১:২৮ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছয়টি পরিবার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়ায়) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।২৯ মার্চ রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটে ওই এলাকার লিপি আক্তারের বাসা থেকে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারেননি।সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে মো. সাইদুক ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার, শফিকুল ইসলামের সর্বস্ব ভস্মিভূত হয়ে গেছে। কোনো কিছুই রক্ষা করতে পারেননি তারা। এ সময় নগদ টাকা, চাল, ঘরের মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার, গবাদি পশুসহ সব পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত লিপি আক্তার জানান, হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কিছুই রক্ষা করতে পারিনি। সবকিছু মুহূর্তেই পুড়ে গেছে।সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান, আমরা প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান