• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:২৪:১৮ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

কালবৈশাখীর কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি: প্রচণ্ড কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ২৭ মার্চ শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে নদী উত্তাল হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা ২০ মিনিট থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।বর্তমানে পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নিরাপদে ঘাটে নোঙর করে রাখা হয়েছে। মাঝ নদীতে কোনো ফেরি অবস্থান করছে না বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।