• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:২৭:৫০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

ইসলামপুরে আওমী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।২৯ মার্চ রোববার দুপুরে তারা জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মণ্ডল, মনজুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, জুয়েল মিয়া, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়।পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এ মামলার ১০ আসামি রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।কোর্ট পরিদর্শক মো. আবুল হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান