• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:২১:৪৪ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ।২৮ মার্চ শনিবার রাত ১০টায় উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ডিজেল জব্দ করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে দোকান মালিক আবুল হোসেনের কাছ থেকে ১৮ ড্রাম ভর্তি ২ হাজার ৮৭০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করে আসছিল। অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান