• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০১:২৫:৪২ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।৯ ফেব্রুয়ারি সোমবার রাতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীন কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ এক দুষ্কৃতিকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।এ তথ্যের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।একপর্যায়ে টহল দল দেখতে পায়, একজন ব্যক্তি ইছামতি নদী পার হয়ে কায়বা গ্রামের দিকে এগিয়ে আসছে। সন্দেহভাজন ব্যক্তি টহল দলের কাছাকাছি এলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি নির্দেশ অমান্য করে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি ৭.৬৫ এমএম (চায়না) পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান