• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৬:৫৭ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে স্কেল কারসাজিতে রাজস্ব ফাঁকির অভিযোগে তদন্ত কমিটি

২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩১:১৭

বেনাপোলে স্কেল কারসাজিতে রাজস্ব ফাঁকির অভিযোগে তদন্ত কমিটি

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর পচনশীল পণ্য ওজন স্কেলে কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সফটওয়্যারের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শুল্ক পরিশোধ ছাড়াই পণ্য ছাড়ের সুযোগ দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শামিম-উজ্জল-রনি সিন্ডিকেটের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বন্দরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও এতে জড়িত।

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Ad
Ad

বন্দর ও কাস্টমস-সংশ্লিষ্ট সূত্র জানায়, রোকেয়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে আঙ্গুর আমদানি করে, যার ছাড় প্রক্রিয়ার দায়িত্বে ছিল উৎস শিপিং লাইন্স। এই চালানের ওজন পরিমাপে গড়মিলের সূত্র ধরে কারসাজির বিষয়টি সামনে আসে।

Ad

গোয়েন্দা সূত্রের দাবি, গত ২৫-২৬ এপ্রিল ৩১ নম্বর পচনশীল মাঠে একটি ফলবোঝাই ট্রাকের ওজনে ৫৭০ কেজি বেশি দেখানো হয়। অভিযোগ অনুযায়ী, খালি ট্রাকের প্রকৃত ওজন ছিল ১৩ হাজার ৩১০ কেজি, কিন্তু স্লিপে দেখানো হয় ১৩ হাজার ৮৮০ কেজি।

সংশ্লিষ্টদের দাবি, এই বাড়তি ওজনের স্লিপ ব্যবহার করে ভবিষ্যতে বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক ফাঁকির সুযোগ তৈরি করা হতে পারে। শুধু আঙ্গুরের ক্ষেত্রেই এতে প্রায় ৭ লাখ টাকা রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে। উচ্চ শুল্কের পণ্যে এই অঙ্ক আরও বাড়তে পারে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পচনশীল পণ্য শেডে একটি সংঘবদ্ধ চক্র ভারতীয় ট্রাকপ্রতি ওজন কারসাজির মাধ্যমে বড় অঙ্কের শুল্ক ফাঁকি দিচ্ছে। তাদের দাবি, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব ঘাটতির পেছনেও এমন অনিয়মের প্রভাব রয়েছে।

অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্র বলছে, বন্দরে পূর্বে প্রবেশ করা ট্রাকগুলোর ওজন-সংক্রান্ত তথ্য পুনঃযাচাই করা হলে আরও অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান রনি বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন এবং এটি যান্ত্রিক ত্রুটি হতে পারে।

ওজন স্কেলের দায়িত্বে থাকা ট্রাফিক পরিদর্শক হাফিজুর রহমান মিয়াও বলেন, তার আইডিতে ওজনের গড়মিল পাওয়া গেছে, তবে তা যান্ত্রিক ত্রুটির কারণেও হয়ে থাকতে পারে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, ৩১ নম্বর পচনশীল ওজন স্কেলে গড়মিলের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯




সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:২৩




Follow Us