• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:১৯:০৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

৫ মে ২০২৫ সকাল ০৮:০৯:৪১

যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

৪ মে রোববার দুপুর সোয়া বারোটার দিকে দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটকের শরীরে তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।

সহকারী পুলিশ সুপার(নাভারণ) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫





Follow Us