গভীর রাতে দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫ দোকান
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় নতুন বোয়ালখালী বাজারে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান।২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়, কসমেটিকস, স্বর্ণ, জুতা, ফার্মেসি, সেলুন রয়েছ। এসব দোকানে মালামালে ভরপুর ছিলো বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। নতুন বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, ‘আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে করে ব্যবসায়ীদের ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।’তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা সূত্রপাত নিয় এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, ‘রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আমরা যোগ দেই। দুইটি ইউনিটের দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।’