• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৬:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৯:৪১

প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল ওয়াছু রাবার বাগান এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান এ কথা বলেন।

Ad

এ সময় জোন অধিনায়ক আরও বলেন, এই তীব্র শীতে সর্দি, কাশি, ঠান্ডা, হাঁপানি ও নিউমোনিয়ার প্রকোপ বেরে থাকে। তাই মাটিরাঙ্গার অসহায় দুস্থ জনসাধারণের কথা চিন্তা করে এখন প্রতি শনিবার জোন এলাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Ad
Ad

১০ জানুয়ারি শনিবার সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী প্রায় দুই শতাধিক পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপস্থিত সকলের সাথে কৌশল বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গীরা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us