• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩৫:৩৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে আব্দুল হান্নান (৩০) নামে এক যুবককে হত্যা করে তার মরদেহ টয়লেটে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।১২ মে মঙ্গলবার রাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত আব্দুল হান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। তিনি সাভারের দত্তপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে থাকতেন।পুলিশ জানায়, সোমবার তার বাসায় কয়েকজন পরিচিত ব্যক্তি প্রবেশ করেন। এরপর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ টয়লেটে ফেলে রেখে পালিয়ে যান।পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।তিনি আরও জানান, নিহতের কক্ষ থেকে মাদকের কিছু আলামত পাওয়া গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান