• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৩৩:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১১

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাভার প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে মব ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের অংশগ্রহণে এ মব ভোটিংয়ের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে যারা দ্বিধা তৈরি করার চেষ্টা করছেন, তারা সংখ্যায় খুবই কম। এরা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের যদি সাহস থাকে, তবে দেশে এসে কথা বলুক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলে এসব অপপ্রচারের মুখে কালি পড়বে।

এসময় তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে র‌্যাবের পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us