• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৮:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলুনে গ্যাস ভরানো সিলিন্ডার বিস্ফোরণে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২২:২০

বেলুনে গ্যাস ভরানো সিলিন্ডার বিস্ফোরণে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামের এক শিশু নিহত হয়েছে।

Ad

১৭ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মান্নানের ভাড়া করা বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মাইশা ভোলা জেলা সদরের মাইনুদ্দিনের মেয়ে। পরীক্ষা শেষে তার খালার সাথে গত ১৫ ডিসেম্বর সোমবার ভোলা থেকে নানা মান্নানের বাসায় আশুলিয়া বেড়াতে আসে মাইশা।

পুলিশ জানায়, দু'দিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার বাসায় বেড়াতে আসে মাইশা। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাইশা ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us