• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:২৬:৫০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার মহাদেবপুর গ্রামের সিরাজ শেখ ওরফে এমদাদের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু (৩৪)।  পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ মে আনোয়ার হোসেনকে হেরোইনসহ আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বিচার কার্যক্রম শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আনোয়ার পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে মহাদেবপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান