• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০১:৩৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৯:২৭

সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু
“ফাইল ছবি”

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

Ad

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিগুলো আবার চলাচল শুরু করে।

Ad
Ad

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এসব নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর কুয়াশা ঘন হয়ে পড়লে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট যানবাহন আটকা পড়ে। তীব্র শীতে আটকে পড়া চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি।

বিআইডব্লিউটিসি জানায়, মাঝ নদীতে ৮৬টি যানবাহন ও কয়েকশ’ যাত্রী নিয়ে শাহ-পরান, গোলাম মাওলা ও বাইজারসহ ছোট-বড় চারটি ফেরি আটকে ছিল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, কুয়াশার মাত্রা কমে আসায় পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us