• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৪:৪৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

১৯ জুন ২০২৫ দুপুর ১২:০৭:৪২

শিবালয়ে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পুকুরে গোসল করতে গিয়ে সংগ্রাম হোসেন (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

১৮ জুন বুধবার দুপুরে উপজেলার জুমদুয়ারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সংগ্রাম হোসেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জুমদুয়ারা গ্রামের শাহনুর খানের একমাত্র ছেলে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সংগ্রাম শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। দুপুর দুইটার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে অন্যরা উঠলেও সংগ্রাম নিখোঁজ থাকেন।

পরে বিকেল তিনটার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us