বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পৌর শহরে বিএনপির নির্বাচনী প্রচারণার একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।৯ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শহরের হাফেজ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়টিতে আগুন দেয়। ভোরে পুড়ে যাওয়া কার্যালয় দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই বিপক্ষ দলের লোকজন এ অগ্নিসংযোগ করেছে।পৌর ওয়ার্ড বিএনপির নেতা আবু সাঈদ বলেন, যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।