• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৬:৩৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়িতে দুই যুবক আহত

২২ মার্চ ২০২৫ দুপুর ১২:০১:১৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়িতে দুই যুবক আহত
“প্রতীকি ছবি”

বান্দরবান প্রতিনিধি: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

Ad

২১ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম-কক্সবাজার সীমান্তসংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন ঘুমধুম ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) এবং ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা নাগরিক আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us