• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০৮:০৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ

১৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৫০

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

১৬ জানুয়ারি শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হকের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট নামক এলাকা থেকে মালিকবিহীন ৬৮ টুকরা (৮৯.১১ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করে।

আটক সেগুন কাঠের আনুমানিক মূল্য এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পয়ষট্টি টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান বলেন, ‘জব্দ হওয়া কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২








Follow Us