• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৫৯ (14-May-2026)
  • - ৩৩° সে:

শার্শায় ট্রাক চাপায় পথচারী নিহত

১৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৩৭:১১

শার্শায় ট্রাক চাপায় পথচারী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৮) নামে এক পথচারি নিহত হয়েছেন। ১৬ অক্টোম্বর বুধবার সকাল ৯টার দিকে বাগআঁচড়া-গোগা সড়কের সাতমাইল তেতুলতলা এলাকায় তার বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী বাগআঁচড়া সাতমাইল (তেতুলতলা) গ্রামের সলেমানের ছেলে এবং পেশায় তিনি একজন ভ্যান চালক।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোসেন আলী হাঁটতে হাঁটতে সাতমাইল বাজারে গিয়েছিলো চা খেতে। চা খাওয়া শেষে সে বাড়ি ফিরছিল। ফেরার পথে তেতুলতলা নামক স্থানে বাড়ির সামনে পৌঁছালে গোগার অভিমুখি একটি দ্রুতগামি বালু বোঝা ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করেন।

Ad

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮




Follow Us