• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ১০:১৭:৫৭ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৭:২৩

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

১১ এপ্রিল শনিবার রাতে শিশুটির বাবা শাহজাহান মিয়া জামালপুর সদর থানায় মামলা করেন।

Ad
Ad

এর আগে ১০ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Ad

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মজিবর রহমানের ছেলে অনিক (১৬) শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, সামাজিক অবক্ষয় ও অপব্যবহারের কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯



Follow Us