• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৪:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বোদায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২৭:৫৪

বোদায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

Ad

৩০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধরধরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপরে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহের উপর দিয়ে দুটি ট্রেন চলাচল করেছে বলে জানা যায়। এরপর স্থানীয় লোকজন লাল পতাকা দেখিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে হাত পা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে বোদা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের একটি দল।

Ad
Ad

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক জানান, আনুমানিক ৯টার দিকে ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা এলাকায় স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ রেললাইনের উপরে পরে থাকার খবর পাই। পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি, তবে বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us