• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০১:১৯:৫৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:০০

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে রমেশ চন্দ্র সেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us