• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৪২ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টাসহ ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৭:৩৪

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টাসহ ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান সরকার আতা তার অনুসারী জাতীয় পার্টির (এ) প্রায় ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

Ad

১০ ফেব্রুয়ারি সোমবার রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ধানের শীষের পদপ্রার্থী ফারুক আলম সরকার।

Ad
Ad

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরসাদুল কবির রাঙ্গা প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:৪১




ট্রাম্পকে নিয়ে সাবেক পুলিশপ্রধানের দাবি
ট্রাম্পকে নিয়ে সাবেক পুলিশপ্রধানের দাবি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৫

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:২৭



গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:২৭



Follow Us