• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১১:১৩:৪০ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রথমবার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৪:২৪

প্রথমবার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

স্পোর্টস ডেস্ক: ঈদের পর বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অনুশীলনে ব্যস্ত থাকতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর দেশে ফিরে অবশ্য ঘাম ঝরাচ্ছে মেয়েরা। পরবর্তী অ্যাসাইনমেন্ট কী, সেটাও জেনে গেল তারা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০২৩ সালের পর এটাই দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। আর এই প্রথমবার শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।

ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে রাজশাহীতে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে লঙ্কান মেয়েরা।

Ad
Ad

আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুই ওয়ানডে ২২ এবং ২৫ এপ্রিল। তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট মাঠে গড়াবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। রাজশাহীতে এই প্রথম কোনো স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে।

Ad

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল রাজশাহী থেকে সিলেট চলে যাবে দুই দল। এরপর ২৮ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল ও ২ মে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ। ৩ মে বাংলাদেশ ছাড়বে লঙ্কানদের বহর। সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

একনজরে শ্রীলঙ্কা নারী দলের বাংলাদেশ সফরের সূচি :

২০ এপ্রিল : প্রথম ওয়ানডে, রাজশাহী

২২ এপ্রিল : দ্বিতীয় ওয়ানডে, রাজশাহী

২৫ এপ্রিল : তৃতীয় ওয়ানডে, রাজশাহী

টি-টোয়েন্টি ম্যাচের সূচি:

২৮ এপ্রিল : প্রথম টি-টোয়েন্টি, সিলেট

৩০ এপ্রিল : দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

২ মে : তৃতীয় টি-টোয়েন্টি, সিলেট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us