• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:১৯:৫০ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

দুই মাস পর আকাশসীমা খুলল কুয়েত

২৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩১:৩৮

দুই মাস পর আকাশসীমা খুলল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনার বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২৩ এপ্রিল বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দেয়।

Ad
Ad

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেন, ‘আঞ্চলিক পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। আজ থেকে তা পুনরায় খুলে দেওয়া হলো। এটি বিমানবন্দরের পূর্ণ কার্যক্রমে ফেরার প্রথম ধাপ।’

Ad

তিনি আরও জানান, শিগগিরই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু করবে।

প্রতিবেদনে বলা হয়, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি কুয়েত তার আকাশসীমা বন্ধ করে দেয়। ওই সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একাধিক দেশের আকাশপথে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

বিমান চলাচল বন্ধ থাকার সময় কুয়েতের বিমানগুলো সৌদি আরবে রাখা হয় বলে জানানো হয়েছে। এ সহযোগিতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।

এদিকে আঞ্চলিক সংঘাতের প্রভাবে কুয়েতের বিমানবন্দর অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্ষতির মূল্যায়ন ও নথিবদ্ধ করার কাজ সম্পন্ন করেছে।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ সাময়িকভাবে আকাশসীমা সীমিত করেছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us