• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৬:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বিএনপির কালো পতাকা মিছিল

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ১১:১৭:১৪

নওগাঁয় বিএনপির কালো পতাকা মিছিল

নওগাঁ প্রতিনিধি: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নওগাঁ জেলা বিএনপির নেতাকর্মীরা।

Ad

২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের কেডির মোড় দলীয় কার্যালয় এলাকা থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Ad
Ad

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। দেশের মানুষ ভালো নেই। তারা কোনোরকমে খেয়ে না–খেয়ে দিন কাটাচ্ছেন। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন চলবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, কেন্দ্রীয় বিএনপি সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, রেজু শেখ, শফিউল আজম (ভিপি) রানা, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা মহিলার দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, সদস্য সচিব শবনম মোস্তারি কলি, জেলা কৃষক দলের আহবায়ক চঞ্চল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us