• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৫৬:০১ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

৬ মার্চ ২০২৬ সকাল ১০:১০:৩৯

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে ফোনালাপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ান।

৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শিবলী।

Ad
Ad

ফোনালাপে বাংলাদেশের পক্ষ থেকে আমিরাত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় আমিরাতের প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং উদ্বেগ প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

Ad

আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের এ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের যত্ন নেয়ার জন্য আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনার সময় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এবং সে আমন্ত্রণ গ্রহণ করেন আমিরাতের প্রেসিডেন্ট।

দুই নেতা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে দ্রুত সামরিক উত্তেজনা বন্ধ করা জরুরি। তারা মনে করেন, এ পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে।

এছাড়া বিভিন্ন সমস্যা সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজার ওপরও গুরুত্ব দেন দুই নেতা।

সূত্র : বাসস।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৬ মার্চ ২০২৬ দুপুর ১২:০২:০৯





Follow Us