• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৬:৪৬ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

চালু হলো বিকাশ-নগদ-রকেটে লেনদেন

১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২০:১৬

চালু হলো বিকাশ-নগদ-রকেটে লেনদেন

ডেস্ক রিপোর্ট: বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং চালু হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে চার দিনের জন্য এসব লেনদেন সীমিত করা হয়েছিল। গতকাল রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

Ad

এর আগে ৮ ফেব্রুয়ারি রোববার রাতে এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ সীমা কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর বন্ধ থাকবে।

Ad
Ad

এতে আরো বলা হয়, সোমবার দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও পিপিআই (প্রিপেইড ইনস্ট্রুমেন্ট) লেনদেনে বিশেষ সীমা কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ সময়ে ব্যক্তি পর্যায়ে পিয়ার-টু-পিয়ার (পি-টু-পি) লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টিতে সীমাবদ্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন চলবে। এ ছাড়া এমএফএসের মাধ্যমে অন্যান্য সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us