• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:৩৮:১২ (25-May-2026)
  • - ৩৩° সে:

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

২৫ মে ২০২৬ সকাল ০৭:৩৮:৫০

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে কর্মকর্তাদের বিক্ষোভ ও চাপের মুখে পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

২৪ মে রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে একই দিন বিকেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও চার ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। একপর্যায়ে বিক্ষোভের মুখে মো. খুরশীদ আলম ও অপর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us