• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:২৮:৩১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও ধর্মঘটের ঘোষণা

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:২৮

চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও ধর্মঘটের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার যে চুক্তি প্রক্রিয়া চলমান, তা বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে আজ ৮ ফেব্রুয়ারি রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেন।

Ad
Ad

তাদের দাবির মধ্যে আরও রয়েছে— চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং পদে পুনর্বহাল, নেতাদের বিরুদ্ধে মামলাসহ কোনো ধরনের হয়রানি করা থেকে বিরত থাকা।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, কোনো কর্মচারী ধর্মঘট চলাকালে কাজে যাবে না। আন্দোলনে সরকারকে অনেক সময় দিলেও কোনো কাজ হয়নি।

তাই অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের কথা জানান তারা।

এ সময় তারা উল্লেখ করেন, এতদিন আন্দোলন চললেও বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ করা হয়নি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় নতুন ঘোষিত কর্মসূচিতে বহির্নোঙরের পণ্য খালাসও বন্ধ রাখা হবে।

এদিকে, দাবি পূরণের আশ্বাসে গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের দুই দিনের মাথায় আবারও নতুন ঘোষণা এলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভোট দিলেন মির্জা ফখরুল
ভোট দিলেন মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:২৩



জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৭:২২

ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৪:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৩৭:৪২



Follow Us