• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪২:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট ও রাজশাহী সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

২১ জুন ২০২৩ বিকাল ০৪:৪৯:৫৪

সিলেট ও রাজশাহী সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক: শান্তিপূর্ণ পরিবেশে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ২১ জুন বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

Ad

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সিলেট সিটি করপোরেশনের ১৯০টি কেন্দ্রে ও রাজশাহী সিটি করপোরেশনের ১৫৫টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

সিলেটে মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন।

সিসিকে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

রাজশাহীতে মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে মোট ভোটার ছিলো ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।

রাসিকে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০




Follow Us