• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৯:৪১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

এডিসের লার্ভা পাওয়ায় লাখ টাকা জরিমানা

২৬ জুলাই ২০২৩ দুপুর ১২:৩৬:২৮

এডিসের লার্ভা পাওয়ায় লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি: ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার সকাল থেকে নগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

জরিমানার বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্ত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোডের পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠান এবং একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। চারটি প্রতিষ্ঠানের সবগুলো হচ্ছে গাড়ির গ্যারেজ। এই চার প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়। পাশাপাশি এসব লার্ভা ধ্বংস করা হয়েছে। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us